শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৭ পিএম, ২০২৫-১২-২২
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি। বিজিবি সূত্র জানায়, গত ৭২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে। বিজিবি আরও জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে কুড়িগ্রাম-২২ বিজিবি। এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited