শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:০৫ পিএম, ২০২৫-১০-১৮
চেনা পিচে অচেনা বাংলাদেশ। ব্যাটিংয়ে রান তুলতে হিমশিম খাওয়ার পাশাপাশি উইকেট পড়লো একের পর এক।
মাঝে তাওহীদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে বিপর্যয় কিছুটা সামাল দিলেন। শেষদিকে রিশাদ হোসেনের ক্যামিওতে ভর করে টেনেটুনে ২০০ পার করল স্বাগতিকরা।
শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল ভয়াবহ। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। ৮ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। এই জুটি তৃতীয় উইকেটে যোগ করেন ৭১ রান। তবে শান্ত (৩২) ধীরগতির ইনিংস খেলে এলবিডব্লিউ হন খারি পিয়েরের বলে।
এরপর দলের হাল ধরেন হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনের ব্যাটে ভর করে একসময় স্কোরবোর্ডে কিছুটা গতি আসে। হৃদয় করেন ৯০ বলে ৫১ রান, অঙ্কন ৭৬ বলে ৪৬ রান। ৩৫তম ওভারে গ্রিভসের বলে উইকেট দেন হৃদয়, অঙ্কনকে ফেরান রোস্টন চেজ। অভিষিক্ত অঙ্কন চার রানের জন্য ফিফটি ছুঁতে পারেননি।
শেষদিকে রিশাদ হোসেন ঝড় তোলার চেষ্টা করেন। মাত্র ১৩ বলে ২৬ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন এই লেগ স্পিনার। কিন্তু বাকিরা টিকতে পারেননি। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৭, নুরুল হাসান ৯, তাসকিন ০, মোস্তাফিজ ১ রানে আউট হন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুর্দান্ত বোলিং করেন খারি পিয়েরে ও রোস্টন চেজ। পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ১ উইকেট, চেজ ২টি, জাস্টিন গ্রিভস ২টি, জেডেন সিলস ৩টি এবং রোমারিও শেফার্ড ১টি উইকেট শিকার করেন।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited