শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:২০ পিএম, ২০২৬-০৫-১৭
কিডনি আমাদের শরীরে ছাঁকনি হিসেবে পরিচিত। এই অঙ্গটি ঘুমের সময়েও রক্ত থেকে দূষিত পদার্থ বের করে শরীর সুস্থ রাখে।
কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের কিছু ভুল অভ্যাসের কারণে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
বিশেষ করে রাতের কিছু অভ্যাস কিডনির কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট করে দেয়।
চলুন, জেনে নিই যেসব অভ্যাস।
ঘুমের আগে অতিরিক্ত পানি খাওয়া
অনেকেই ঘুমানোর ঠিক আগে অনেক পানি পান করেন।
এতে রাতে বারবার প্রস্রাবের বেগ হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘নকচুরিয়া’ বলা হয়। বারবার ঘুম ভাঙলে যেমন শরীরের ক্লান্তি বাড়ে, তেমনি অতিরিক্ত পানি ফিল্টার করতে গিয়ে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে।
তাই ঘুমানোর অন্তত এক-দেড় ঘণ্টা আগে পানি পান করা ভালো।
প্রস্রাব চেপে রাখা
রাতে প্রস্রাবের বেগ পেলেও অনেকে অলসতা করে উঠতে চান না। দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে প্রচণ্ড চাপ পড়ে।
ফলে কিডনির দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্র সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
রাতে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার
প্রোটিন শরীরের জন্য জরুরি হলেও রাতে খুব বেশি প্রোটিন বা ভারী খাবার খাওয়া ঠিক নয়। প্রোটিন হজমের পর শরীরে ইউরিয়া তৈরি হয়, যা কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। রাতে বেশি প্রোটিন খেলে রক্তে ইউরিয়ার মাত্রা বেড়ে যায়, যা কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়।
আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited