বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

স্বাধীনতা দিবসে ক্রোড়পত্র বিতরণে বিতর্ক: অনিয়মের অভিযোগ, ফের সিন্ডিকেটের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৮ পিএম, ২০২৬-০৩-২৮

স্বাধীনতা দিবসে ক্রোড়পত্র বিতরণে বিতর্ক: অনিয়মের অভিযোগ, ফের সিন্ডিকেটের দৌরাত্ম্য

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় পর্যায়ের সংবাদপত্রে ৪০টি এবং ঢাকার বাইরের জেলা পর্যায়ে ৭০টি দৈনিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। প্রতিটি পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশে সরকারের ব্যয় সোয়া চার লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন অংকে নির্ধারিত হয়েছে। এ ক্রোড়পত্র বণ্টনে মহা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অনেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত ও প্রথম সারির অনেক সংবাদপত্রই ক্রোড়পত্র পায়নি। বিগত ফ্যাসিবাদী শাসনে ১৫ বছর ধরে যারা ঘুপচি পত্রিকা প্রকাশ করে ক্রোড়পত্রের নামে রাষ্ট্রের শত শত কোটি টাকা লোপাট করেছে, তাদেরকেই বরাদ্দপ্রাপ্তদের তালিকায় দেখে অনেকে বিস্মিত হয়েছেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
রোষানলে পড়ার ভয়ে বঞ্চিতদের অনেকে সরাসরি ক্ষোভ প্রকাশ করতেও দ্বিধা করছেন। ডিএফপির নামে ক্রোড়পত্র প্রকাশ হলেও বাস্তবে প্রকাশের আগের রাতে দেওয়া তালিকা ধরে ডিজাইন মেইল করা ছাড়া ডিএফপির কোনো সংশ্লিষ্টতা নেই। বিগত সময়ে তথ্য মন্ত্রণালয়ে গঠিত একটি কমিটির মাধ্যমে খসড়া তালিকা করা হতো, কিন্তু এবার সে ধরনের কোনো কমিটির বিষয়ও আলোচনায় আসেনি।
জাতীয় পর্যায়ের ৪০টির তালিকায় ১০–১২টি পত্রিকা ছাড়া বাকি যেসব সংবাদপত্রের নাম স্থান পেয়েছে, তা কোন ভিত্তিতে এবং কীভাবে—সে প্রশ্ন জোরালোভাবে সামনে এসেছে। ফ্যাসিস্ট শাসনে রোষানলে পড়া প্রথম ও দ্বিতীয় সারির অনেক সংবাদপত্র এখনও বঞ্চনার শিকার।
ঢাকার বাইরে ক্রোড়পত্রপ্রাপ্ত ৭০টির মধ্যে প্রায় ৬০টি সংবাদপত্রই আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের মালিকানাধীন। ঢাকার বাইরের ৬৩ জেলায় সুষম বণ্টনের পরিবর্তে ক্রোড়পত্র দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের সঙ্গে বিশেষ যোগাযোগ ও বোঝাপড়ার ভিত্তিতে। ৭০টির মধ্যে বরিশাল বিভাগের ৪ জেলায় ১৫টি সংবাদপত্র ক্রোড়পত্র পেয়েছে। অথচ বর্তমানে বরিশাল বিভাগের সবচেয়ে বেশি সার্কুলেশনের পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণীও কোনো ক্রোড়পত্র পায়নি। আবার ৫০০ কপিরও কম ছাপা হয়—এমন পত্রিকাও ক্রোড়পত্র পেয়েছে। বহু জেলায় একটি সংবাদপত্রও ক্রোড়পত্র পায়নি।
মন্ত্রী-এমপিদের তদবিরে কিছু পত্রিকা পেলেও, অন্যদের ভাষ্য অনুযায়ী—প্রক্রিয়ায় জড়িতদের তুষ্ট করেই ক্রোড়পত্র পেতে হয়েছে। জানা গেছে, যারা ৫০% ভাগ দিতে রাজি হয়েছেন, তাদেরই ক্রোড়পত্র জুটেছে। আবার কেউ কেউ নগদ ১ লাখ টাকার বিনিময়ে এই ‘সোনার হরিণ’ পেয়েছেন। ক্রোড়পত্র বিতরণে রাজনীতির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ‘সমঝোতা’। জয় হোক মানবতার এবং সমঝোতার! এসব লিখে কি কিছু বদলাবে? যাহা বাহান্ন, তাহাই তেপ্পান্ন।
জাতীয় পর্যায়ে ক্রোড়পত্র পাওয়া কয়েকটি সংবাদপত্রের নাম উল্লেখ করা যায়—খোলাবাজার, আজকের আওয়াজ, প্রভাতী খবর, বর্তমান, অনুপমা, ঢাকা ডায়ালগ, স্বাধীন সংবাদ, লাখো কণ্ঠ, বাংলার জাগরণ, সমাবেশ, দেশবার্তা, দেশ বর্তমান প্রভৃতি। দেশ রূপান্তর কি আন্ডারগ্রাউন্ড পত্রিকা? বেশি সার্কুলেশন থাকা সত্ত্বেও দেশ রূপান্তর সমঝোতা করেনি বলেই ক্রোড়পত্র পায়নি। অথচ অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জে শামীম ওসমানের পত্রিকাকে এবার ক্রোড়পত্র দেওয়া হয়েছে। ফ্যাসিস্টদের মতোই এখনো একই আচরণ চলছে—কাজের চেয়ে সমঝোতার লোকজনই বেশি প্রাধান্য পাচ্ছে।
গত স্বাধীনতা দিবসে রাজশাহীতে একমাত্র স্থানীয় দৈনিক ‘নতুন প্রভাত’, যা বিএনপি নেতা মিনুর মালিকানাধীন—সেটিও ক্রোড়পত্র পায়নি। পেয়েছে আওয়ামী ও বামপন্থী মালিকানার পত্রিকাগুলো। আর প্রতিষ্ঠিত কোন কোন পত্রিকা পায়নি, তা আগ্রহীরা নিজেরাই খোঁজ নিয়ে দেখতে পারেন। ভার্চুয়াল প্রতিক্রিয়া দেখেও অনেকেই বিষয়টি জেনেছেন।
আওয়ামী ফ্যাসিস্টদের মালিকানাধীন যেসব পত্রিকা ৫ আগস্টের পর এক-দুটি পদে জাতীয়তাবাদী বা ইসলামিস্ট ব্যক্তিদের বসিয়ে ক্রোড়পত্র বাগিয়েছে, তাদের নাম না-ই বা উল্লেখ করা হলো।
সবচেয়ে বিস্ময়কর দিক হলো ইংরেজি পত্রিকার ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের পছন্দ। মাত্র তিনটি ইংরেজি পত্রিকা স্বাধীনতা দিবসের ক্রোড়পত্র পেয়েছে—দ্য পিপল, দ্য নিউ নেশন, ডেইলি পোস্ট। কোন কোন ইংরেজি পত্রিকা যোগ্য হওয়া সত্ত্বেও পায়নি, তা নিজেরাই মিলিয়ে নেওয়া যেতে পারে। যারা পেয়েছে, কীভাবে পেয়েছে—তাও খোঁজ নেওয়া যেতে পারে।
ঢাকার বাইরের তালিকায় থাকা পত্রিকাগুলোর মালিকদের মধ্যে কারা আওয়ামী লীগের কোন পদে আছেন এবং কীভাবে তারা ক্রোড়পত্র পেয়েছেন—তা অন্য একটি প্রতিবেদনে তুলে ধরা হবে।
সাংবাদিক মহলে দাবি উঠেছে, মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় ক্রোড়পত্র বিতরণে এই অনিয়মের বিরুদ্ধে বিএফইউজে এবং প্রতিটি জেলায় সাংবাদিক ইউনিয়নের ব্যানারে প্রতিবাদ গড়ে তোলা এবং কর্মসূচি ঘোষণা করা হোক।
বিগত ফ্যাসিস্ট শাসনামলে যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা এখনো বহাল রয়েছে। দীর্ঘ দিনের অভ্যাস কি এত সহজে ভোলা যায়? আর নতুন করে যারা সুযোগ পেতে চান, তাদের জায়গা হচ্ছে না।
বঞ্চিত ও মজলুম সংবাদপত্রগুলোর বক্তব্য—রাষ্ট্রীয় ক্রোড়পত্র বিতরণে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন সময়ের দাবি। দেশের প্রথম সারির যেসব দৈনিক গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়ে বঞ্চিত হয়েছিল, তাদের প্রাধান্য দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের আনুকূল্য পাওয়া পত্রিকাগুলোকে পুনর্বাসনের উদ্যোগ যারা নিচ্ছেন, তারাও একই ধারার অংশ। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ক্রোড়পত্র বিতরণে সংবাদপত্র মালিক, সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা উচিত। ডিএফপি পরিচালনায় এই কমিটির মতামতকে গুরুত্ব দিতে হবে।
ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। অবিলম্বে এই অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা হোক।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর