বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে যারা, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে : ড. সাখাওয়াত হোসেন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৩ পিএম, ২০২৬-০১-২১

‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে যারা, তারা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে : ড. সাখাওয়াত হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়া ও গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কোনো রাজনৈতিক দল যদি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তবে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে সেই রক্তের সঙ্গেই বেইমানি করছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. সাখাওয়াত হোসেন বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করতে চায়, তারাই মূলত ‘না’ ভোটের দিকে ঝুঁকবে। বর্তমানে ‘হ্যাঁ’ ভোটকে ঘিরে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। পরিবর্তন চাইলে জনগণকে সচেতন হয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কারণ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা এখন জনগণের হাতেই রয়েছে। এই সংস্কারের সুযোগ বারবার আসে না। সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, সংবিধান সরাসরি পরিবর্তন করা সম্ভব না হওয়ায় জনগণের দ্বারস্থ হতে হয়েছে। জনগণ যদি ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে পারে, তাহলে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও সংস্কারের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর