শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫৯ পিএম, ২০২৬-০১-০৬
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পরেছেন বিপাকে। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি।গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিলছে না।আজ সূর্য মাঝে মাঝে উঁকি দিচ্ছে আবার চলে যাচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়েছে খেঁটে খাওয়া সাধারণ মানুষ, বিশেষ করে কষ্ট বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের স্থানীয় কৃষক নাজমুল বলেন চলতি মৌসুমে বোরে ধান রোপণের বীজতলা করা হচ্ছে। কিন্তু কনকনে ঠান্ডা আর শীতে বীজতলার চারা গুলো লাঁলচে ও কোঁকড়ানো হবানছে। চারা ভালো না হলে হামার কৃষক মানুষ গুলো ধান রোপণ করব কী দিয়ে? নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শামসুল পেশায় জেলে।মাছ ধরে জীবন জীবীকা নির্বাহ করে। সাংবাদিকদের সাথে শামসুলের কথা হলে বলেন ঠান্ডায় পানিত নামতে মন চায় না।মাছ না মারলে পেঁটে ভাত যায় না।বউ বাচ্চা ধরি কয়েক দিন থেকে খুব কষ্টে দিন যাচ্ছে। কুড়িগ্রাম সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈশ্য পাড়ার অঞ্জলি রাণী বলেন দুই বেটা, দুই বেটি কাইয়ো পোষে না।এই ঠান্ডায় সারাবেরি গেনু কাইয়ো কম্বল দিল না। একনা চাঁদর গাঁত দিয়ে থাকোং। এদিকে এবছর শীতের কারণে গত কয়েক দিন থেকে জ্বর, সর্দি, অ্যাজমা, হাঁপানি ও ডাইরিয়াজনিত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে চলছে। এবিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। কিছু রোগী হাসপাতালের আউটডোরে চিকিৎসাসেবা নিচ্ছেন।আবার কিছু কিছু রোগী হাসপাতালের ভর্তি হচ্ছেন। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ মঙ্গলবার সকাল জেলায় সবনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।বাতাসের আর্দ্রতা ৯৭ ভাগ। কুড়িগ্রাম জেলা শাখার ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা আব্দুল মতিন জানান ৯ টি উপজেলায় ২৫ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে ও নগদ ৪০ লক্ষ টাকা মজুদ আছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited