বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ইসিকে আরও কঠোর হতে হবে

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৩ পিএম, ২০২৬-০২-০৮

সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে ইসিকে আরও কঠোর হতে হবে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ওপর দেশের টেকসই গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ভবিষ্যৎ নির্ভরশীল। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, সহিংসতা, নারীর প্রতি বিদ্বেষ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স আয়োজিত ‘সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ : নির্বাচন কমিশন ও সরকারের আবশ্যিক করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন বক্তারা। আলোচনায় সারাদেশের মাঠপর্যায়ের প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমান। আলোচনায় সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ বলেন, বাংলাদেশের নির্বাচনগুলোতে অতীতে ক্ষমতাসীনরাই বরাবর বিজয়ী হয়েছে। যেহেতু এবার নির্বাচন আয়োজন করছে অন্তর্বর্তী সরকার, তাই এই নির্বাচন ভিন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য না হলে তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের ভাইস প্রেসিডেন্ট গোলাম রহমান বলেন, দেশে এখনো সমতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে এবং আজ থেকেই নির্বাচন কমিশনকে দৃঢ় ও বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। অন্যান্য বক্তারা বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর দেশের জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। কিন্তু গত দুই দশকে জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতেও জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা বলেন, আগামী নির্বাচন অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু না হলে দেশের গণতন্ত্র, সুশাসন ও টেকসই উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অথচ বর্তমানে সারাদেশে আচরণবিধির নির্বিচার লঙ্ঘন, কালো টাকার ব্যবহার, নারীদের ওপর সহিংস হামলা ও বুলিং, প্রার্থীদের প্রচারণায় বাধা এবং রক্তক্ষয়ী সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। বক্তারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নারী কর্মীরা হেনস্তার শিকার হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক। নারীদের ওপর শারীরিক হামলা, নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে বাধা প্রদান নারীর রাজনৈতিক অধিকার দমনেরই অপচেষ্টা। তারা বলেন, নির্বাচন প্রক্রিয়া শুদ্ধ রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ জন্য কমিশনকে রাজনৈতিক আনুগত্য ও স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে মাঠ প্রশাসনের কোথাও কোথাও পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে, যা অনভিপ্রেত। এসব ঘটনার লাগাম টানতে নির্বাচন কমিশনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী জাতির আকাঙ্ক্ষা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সরকারের সাবেক সচিব ও ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. শরিফুল আলম। এছাড়া বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তৌফিক এম হক, প্রফেসর ড. ওয়ারেসুল করিম বুলবুল, সাবেক সচিব মো. আবদুল কাইয়ূম, সাবেক কূটনীতিক সাকিব আলী, আব্দুল মোতালেব সরকারসহ আরও অনেকে।

রিটেলেড নিউজ

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

সংসদের কাছে জনগণের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক : সাহাবুদ্দিন আহাম্মদ চৌধুরী (এমরান)  দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙ্গে শত বাধাঁকে উপেক্ষা করে  ১২ই ফ...বিস্তারিত


জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক : ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল জাতী...বিস্তারিত


কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক : গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে ...বিস্তারিত


আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

আলোচনায় থেকেও মন্ত্রিসভায় জায়গা পেলেন না যারা

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্র...বিস্তারিত


শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

শপথ নিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানসহ শপথ নিয়েছেন মন্ত্রিষদের সদস্যরা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: