শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ পিএম, ২০২৫-১১-০২
পশ্চিমা বিশ্বের জনপ্রিয় উৎসবগুলোর একটি হ্যালোইন। প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশের ন্যায় পালিত হচ্ছে এশিয়ার বিভিন্ন দেশেও। উৎসবে সাধারণ মানুষের পাশাপাশি পাওয়া যায় শোবিজের তারকাদেরও।
এবার হ্যালোইনে দেখা মিলল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে অংশ নিয়েছেন নায়িকা; তাদের সঙ্গে কাউকে দেখা যায় মমি রূপে আবার কাউকে জম্বি রূপে। ভয়ংকর সাজের সঙ্গে মজায় মেতে ওঠেন তারা।
শাবনূর জানান, এটি শুধুই মজার জন্যই করা। নিজেকে তিনি মজার ছলে একজন ‘অসাধারণ মা’ হিসেবে বর্ণনা করেন।
বলা দরকার, শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। সেখানই হ্যালোইন উৎসবে অংশ নিয়েছেন তারা।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই পালিত হয় হ্যালোইন উৎসব। এ দিনটি মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে!
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited