বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

মন্তব্য প্র্রতিবেদন : গণ অধিকার পরিষদের নুরুর উপর হামলা দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ

আবু ফাতাহ্ মোহাম্মদ কুতুব উদ্দীন :    |    ০৮:৪৭ পিএম, ২০২৫-০৮-৩০

মন্তব্য প্র্রতিবেদন : গণ অধিকার পরিষদের নুরুর উপর হামলা দেশ বিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার খবরটি এইমুহুর্তেসারা  দেশে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।গুরুতরো আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।দেশের সবগুলো গণমাধ্যম গুরুত্বের সাথে ঘটনা সম্পর্কে নুরুকে ফোকাস করে সংবাদ পরিবেশন করছেন।ঘটনার নেপথ্য কার্যকরণ নিয়ে তেমন কোন বিশ্লেষণ এখনো নজরে আসেনি। সেটি অনুমান করতে প্রথমেই দেখতে হবে এক পক্ষ সেনাবাহিনী এবং প্রশাসনকে দোষছে, জাতীয়পার্টি নুরু এবং তার দলকে দোষছে।রসহ্যজনক লাল জামা পড়া এক ব্যাক্তি বলুন আর যাই বলুন ন্যাক্কারজনক এ ঘটনায় সেনাবাহিনী তথা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উপর সাফল্যজনকভাবে একটি দোষারোপ আরোপ করতে সক্ষমতা দেখিয়েছে একটি মহল।যা ভবিষ্যতের জন্য একটি খারাপ ইঙ্গিত।
বিশ্লেষক ও ওয়াকিবহাল মহলের মতে নুরুল ইসলাম নুরুর ঘটনা পরিকল্পিত একটি নীল নকঁশার সূচনা মাত্র।আসন্ন জাতীয় নির্বাচনের ঘোষনাকে সামনে রেখে একটি চিহ্নিত মহল অন্তবর্তীকালীন সরকারের  প্রতি চাপ বৃদ্ধি এবং দেশে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টির  পাঁয়তারা করছে।  

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে, তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে।  
একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ ঘটনায় গুরুতর আহত হন নুর। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করে নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। শনিবার দুপুর ১টায় তিনি ফোন করেন। এসময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে গতকালের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন গতকালের ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
এর আগে গতকাল রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন। রাতে নুরকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ‘ভুয়া ভুয়া’ স্লোগান আর তেড়ে আসা নেতাকর্মীদের ক্ষোভের মুখে আসিফ নজরুল হাসপাতাল থেকে বের হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। তখন এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়। 
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া খেয়ে গণপরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয় আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আলরাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। 
একাধিক সূত্রের বরাতে জানা যায়, পল্টন মোড়ে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। মিছিলটি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ নিশ্চিত করেছেন। তিনি বলেন এই ঘটনায় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেন। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা জড়িত ছিলেন। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতা-কর্মী ও সমর্থকরা প্রতিরোধ করে হামলাকারীদের দমন করেন।
তাকে নিয়ে এবং এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আল-জাজিরার সংবাদিক জুলকারনাইন সায়ের। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ২টা দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন-
‘২০১৮ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে একজন সুপরিচিত মুখ নুরুল হক নুর। ২০১৮ থেকে আজ পর্যন্ত কমপক্ষে হলেও ১৪ বার সরাসরি হামলার শিকার হয়েছেন এই রাজনীতিবিদ। কেবল শারীরিকভাবেই না, বিভিন্ন মহল থেকে তাকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা এমনকি দেশীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবেও ট্যাগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়। 
এদিকে শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৫ মিনিটে নুরের ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়েছে, ‘নুরুল হক নুরের ওপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাই তার জন্য দোয়া করবেন’।
স্ট্যাটাসের সঙ্গে নুরের দুটি ছবিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো।
এর আগে শুক্রবার রাতেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের মাথায় আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে দলের ছাত্র, যুব, শ্রমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকল নেতাকর্মীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে নুরুল হক নুরের ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবি জানানো হবে।সাম্প্রতিক সময়ে মাইটিভির বিতর্কিত চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতারের পরপরই তার পুত্র আফ্রিদী গ্রেফতার হন। অফ্রিদীর নানান চাঞ্চল্যকর অপর্কর্ম বিশেষ করে নুরুল হক নূরের নামটিও উঠে আসে। ইতোমধ্যে তার উপর হামলার ঘটনায় সেসব আপাতত: ধামাচাপা পড়ে গেছে। 
ছাত্র, যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক  ২০১৮ সালে ছাত্রনেতা থাকাকালীন অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অন্যতম যুগ্ম-আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। তিনি ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠাতাদের অন্যতম।গণঅধিকার পরিষদ (জিওপি)এর সভাপতি নুরুল হক নুরের উন্মেষ গোটা দেশবাসীর মনে নতুন আশার সঞ্চার  করলেও মুখে ভারত বিরোধী তোপ দাগালেও তার উপর হামলার নানান  ঘটনা এবং নিজের দলের লোকজনের সাথে টাকার ভাগাভাগি এবং চাঞ্চল্যকর বিকাশ আর্থিক লেনদেনের বিষয় জানাজানি হওয়ার পর  ইমেজ সংকটে পড়েন।অনেকটা শীতনিদ্রায় চলে যাওয়া নুরুল হক নুরু রক্তঝরা জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পলায়ন পরবর্তী সময়ে জেগে উঠেন এবং মরীয়া হয়ে মিডিয়ায় সরব উপস্থিতি কল্পে মাঠে নামেন।
রক্তাক্ত জুলাই  বিপ্লবের মতো আবারো দেশজনতা সম্মিলিতভাবে এ ধরনের সুদূরপ্রসারী চক্রান্ত মূলক হামলার  ঘটনা প্রতিরোধ করবে। নুরুল হক নুরু’র উপর হামলার ঘটনায় সংম্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হবে- এটাই প্রত্যাশা।  

রিটেলেড নিউজ

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

জাতীয় নাট্যশালায় নজরুলপ্রেমীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত


বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ভালুকায় পল্লী চিকিৎসক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত


 যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত


মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

মহাসড়কের যানজট নিরসনে জাগ্রত ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত


সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত


সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর