শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৫ পিএম, ২০২৬-০৪-০৭
সাবেক অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গুমসংক্রান্ত যে অপরাধ গুম অধ্যাদেশের আওতায় ছিল, সেটি এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন বিল আজ জাতীয় সংসদে পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে আইনটিতে গুমের বিষয়টি যুক্ত করা হয়েছে। এ বিষয়ে সংসদে আইনমন্ত্রী বলেন, গুমের বিচার করার জন্য সরকার যে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, সেটি এর মধ্য দিয়ে প্রমাণিত হলো। এর পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমি কপিটা এখনো দেখিনি। আমি শুকরিয়া জানাচ্ছি যে গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং এটি ট্রাইব্যুনাল আইনের সঙ্গে যুক্ত হয়েছে। আমি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, আমার মনে হচ্ছে, গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় আইন ছিল।’ আমিনুল ইসলামের মতে, ট্রাইব্যুনাল আইনে গুমের অভিযোগের বিচারের যথেষ্ট এখতিয়ার ছিল। অতিরিক্ত আইন বা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজন ছিল না। চিফ প্রসিকিউটর বলেন, ‘এখন যদি এটি ট্রাইব্যুনালের সঙ্গে একীভূত হয়, আমি মনে করি এটি একটি সঠিক এবং যৌক্তিক সিদ্ধান্ত।’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited