শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৫৩ পিএম, ২০২৬-০৩-২০
ঐতিহ্যের ধারাবাহিকতায় ৭০তম বছরে পদার্পণ করেছে পূর্ব গোমদন্ডী পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত বাসন্তী দুর্গোৎসব। এ উপলক্ষে সমিতির তত্ত্বাবধানে এবং শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপন পরিষদের পরিচালনায় আগামী ২৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত পাঁচদিনব্যাপী শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বলীর বাড়িতে অনুষ্ঠিতব্য এই উৎসবে প্রতি বছরের মতো এবারও ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উৎসবের পাঁচদিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে মাতৃপূজা, চণ্ডীপাঠ, চণ্ডীযজ্ঞ, কুমারী পূজা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সংগীতানুষ্ঠান এবং ধ্রুপদী নৃত্যানুষ্ঠান।
আয়োজকরা জানান, দীর্ঘ সাত দশকের এই আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
উৎসব সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সভাপতি জ্যাকসন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রিয়তোষ চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সানি পালিত ও অর্থ সম্পাদক অনিক চৌধুরী।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited