শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৭:২০ পিএম, ২০২৫-১২-১৪
রাঙামাটিতে শীতার্ত এতিম ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের উদ্যোগে এতিম ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কার্পেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের উত্তর ফরেস্ট কলোনি এলাকা ও বনরূপায় অবস্থিত তাহফীজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এই মানবিক সহায়তা বিতরণ করেন, রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি।
এসময় তিনি শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেনাবাহিনীর মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক মো. রমজান উদ্দিন ও মাওলানা ইমাম উদ্দিন।
আবু হুরাইরা নুরানি মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে ও মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, শীতকালে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর এই মহতি উদ্যোগ কে স্বাগত জানিয়ে এর ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited