শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:২৯ পিএম, ২০২৫-১১-২৬
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চলমান ঊর্ধ্বমুখী ধারা নভেম্বরে আরও সুস্পষ্ট হয়েছে। চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছে ২ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার। বর্তমান প্রবাহ অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত বছর শুধুমাত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে একবারই মাসিক রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। বিশ্লেষকদের মতে, বৈধ পথে টাকা পাঠাতে বিভিন্ন প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলে পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৩৫ কোটি ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৬৭০ কোটি টাকা। সে হিসেবে দৈনিক গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৯ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৯৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৮৪ কোটি ডলার।
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited