শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৩ পিএম, ২০২৬-১০-২২
মো:সোহেল তালুকদার,পটুয়াখালী :
পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নৌ পুলিশের এক সফল অভিযানে বিশাল পরিমাণ অবৈধ জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার ( ২২ অক্টোবর) পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মাহাবুবুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের একটি চৌকস টিম দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পাতাবুনিয়া সংলগ্ন পায়রা নদী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে নদী থেকে মাছ শিকারের কাজে ব্যবহৃত ৮২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়।
অভিযানের পর সংগৃহীত অবৈধ জালগুলো নিয়ম অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত নৌকাটি বর্তমানে নৌ পুলিশের হেফাজতে (কাস্টডিতে) রাখা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের টিম লিডার ও পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মাহাবুবুর রহমান জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নদীপথে অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধে নৌ পুলিশের এই ধরনের নিয়মিত টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : প্রতিদিন নানা কাজে ঘর থেকে বের হন মানুষ। কেউ যান কর্মক্ষেত্রে, কেউ বেড়াতে, কেউ জরুরি কাজে। কাজ শেষে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চাল ও ভোজ্যতেল, প্রতিদিনের খাদ্যতালিকার এই দুই অপরিহার্য পণ্যের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়à§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কà§...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সেনবাগ উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পারিবারিক কলহের জের ফোন ভিডিও কলে রেখে মোঃ হোরন মিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এম.এ.সিদ্দিক, মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ি এলাকায় বিনাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited