শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৩ পিএম, ২০২৫-১২-২০
আনোয়ারা সংবাদদাতা :
আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম)-১৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সরওয়ার জামাল নিজাম। প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়ার পর একই আসনে বিএনপির আরও একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ নিয়ে আসনটিতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিও ওঠে দলের একাংশ নেতাকর্মীদের পক্ষ থেকে। তবে সব আলোচনা ও পর্যালোচনা শেষে শেষ পর্যন্ত দলের হাইকমান্ড চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামের নামেই চূড়ান্ত সিদ্ধান্ত বহাল রাখে। এ সিদ্ধান্তের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। অনেকেই এ মনোনয়নকে আসন্ন নির্বাচনে দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সরওয়ার জামাল নিজাম বলেন, আমি বিএনপির সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাই। আমাদের লক্ষ্য একটাই বিজয় অর্জন। তিনি অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলীয় ঐক্য বজায় রেখে মাঠে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই এলাকায় প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited