শিরোনাম
কক্সবাজার, প্রতিনিধি : | ০৬:২০ পিএম, ২০২৬-০৪-২১
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় তিনজনকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত। পুলিশ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। নিহতরা হলেন- একই এলাকার রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম রবি, নুরুল কবিরের ছেলে মজিদ ও নুরুল ইসলামের ছেলে নুরুল বশর ওরফে কালানি। নিহত রবিউল ইসলাম রবির বাবা রুহুল আমিন বলেন, আমার ছেলেকে মধ্যরাতে ডেকে নিয়ে যায় স্থানীয় মোর্শেদ আলম। এরপর ভোরে পাহাড়ে আমার ছেলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। কেন আমার ছেলেকে মারা হয়েছে, আমি জানি না। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের লাশ দেখতে পান। পাশেই একটি কোদাল পাওয়া যায় এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। আর দুজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, খবর পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। চেয়ারম্যান আমজাদ আরও বলেন, স্থানীয়দের ধারণা, নিহতদের মধ্যে দুজন অপহরণ চক্র ও ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া তাদের একজনের নামে ছয়-সাতটি মামলা রয়েছে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদলের আস্তানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন তাদের হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের ধারণা, মানবপাচার ও অপহরণের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধে জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited