বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ : মে মাসে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৯৮ বিদেশিসহ সীমান্তে আটক ৪৯০

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২৭ পিএম, ২০২৬-০৬-১০

১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ : মে মাসে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৯৮ বিদেশিসহ সীমান্তে আটক ৪৯০

দেশের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মে মাসে ৩৯৮ জন বিদেশি নাগরিকসহ মোট ৪৯০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের অভিযান এবং গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। বুধবার (১০ জুন) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, মে মাসজুড়ে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জনকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি, ছয়জন ভারতীয় এবং ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্তে চলমান নজরদারি ও অভিযানের ফলে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বিশেষ করে মিয়ানমার ও ভারত সীমান্তে অবৈধভাবে প্রবেশ ও সীমান্ত অতিক্রমের ঘটনায় বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়। এদিকে মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে তিন কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, চার কেজি ১০০ গ্রাম রুপা, বিপুল পরিমাণ তৈরি পোশাক, কসমেটিকস, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, খাদ্যপণ্য, যানবাহন এবং অন্যান্য সামগ্রী। মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয় ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা, তিন কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, দুই হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, আট হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, এক হাজার ৭৫২ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়া উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি রাইফেল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, একটি রকেট লঞ্চার এবং অন্যান্য অস্ত্র।

রিটেলেড নিউজ

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর