বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্টেডিয়াম নির্মাণাধীন : সমাজকল্যাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৪ পিএম, ২০২৬-০১-০৭

প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্টেডিয়াম নির্মাণাধীন : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানিয়েছেন, দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি জানান, বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের জন্য যেমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন রয়েছে, বাংলাদেশও সে পথেই এগিয়ে যাচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনে দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে, যেখানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ খেলাধুলা, প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে। উপদেষ্টা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং শিশুদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ হলো সমাজের শিশু, নারী, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া যেন তাদের বৈশিষ্ট্যে যে মেধা আছে সেটা বিকশিত করতে পারে। এসময় প্রতিযোগিতায় অংশ নেয়াদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে তোমরা নিজেদের প্রতিভা ও মেধাকে বিকশিত করতে এসেছ। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাকে শিশুদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম।  উপদেষ্টা বলেন, প্রতিবন্ধীর কোনো শব্দের অর্থ আমার কাছে নেই। সব মানুষকে আমি দেখি সম্ভাবতাময়, মেধাময়। প্রতিবন্ধী শব্দটা থেকে বের হতে হবে। বাংলাদেশের কোনো মানুষই অক্ষম নয়, আমি দেখি প্রত্যেকেই সম্ভাবনাময় ও প্রতিভাবান। তিনি আরো বলেন, আমি প্রথম দিন থেকে বলে আসছি সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি যত্নশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেবা দিয়ে, ধৈর্য, জ্ঞান, বিবেক, ভালোবাসা দিয়ে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আমরা চাই দেশটা হোক সমাজের কল্যাণের। এই সমাজের কল্যাণে দেশের ভিতরে যে মর্মকথা সেটার উপমা হয়ে থাকবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) আয়েশা আক্তার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন বিশ্বাস।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর