বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে ছোনগাছায় অপহরণ মামলার আসামীরা প্রকাশ্যে গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:১৮ পিএম, ২০২৬-০১-২৬

সিরাজগঞ্জে ছোনগাছায় অপহরণ মামলার আসামীরা প্রকাশ্যে গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ

সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
অপহরণ মামলার আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। পুলিশের হাতে আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। আসামীরা বাদীনীর লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর বালিঘুগরি গ্রামের মো: মোস্তফা এর নাবালিকা মেয়ে মোছা: মোসলিমা আক্তার মিম (১৫) মাছুয়াকান্দি গ্রামের খাতুনে জান্নাত হযরত ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসায় লেখাপড়া পড়া করে। গত ৩০ অক্টোবর ২০২৫ইং তারিখে সকাল সাড়ে ৬টার দিকে যাওয়ার সময় ‘ছোনগাছা মা ও শিশু হাসপাতাল’ এর উত্তর পার্শ্বে পাকা রাস্তায় পৌছলে একই উপজেলার বাগবাটী ইউনিয়নের খোড়ারগাঁতী গ্রামের আব্দুল মোতালেব পুত্র মো: সোহাগ রানা (২২), চর বালিঘুগরি গ্রামের মো: সোলায়মান এর পুত্র মো: মাসুদ (২৫) ও মৃত শামসুল আলম এর পুত্র মো: মিজানুর রহমান (৩০) একটি সিএনজি চালিত অটোরিক্সা যোগে মোছা: মোসলিমা আক্তার মিম (১৫)কে জোরপূর্বক ভাবে অপহরণ করে কড্ডার মোড়ে নিয়ে যায়। কড্ডার মোড় থেকে বাসযোগে গাজীপুর চন্দ্রামোড়ে নিয়ে বাস থেকে নামিয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে জামগড়ায় একটি অপরিচিত বাসায় নিয়ে যায়। গত ৩১ অক্টোবর ২০২৫ইং তারিখে মো: সোহাগ রানা জোরপূর্বকভাবে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। নাবালিকা মেয়ে বাসায় ফেরত না আসলে তাৎক্ষনিকভাবে সিরাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী নং-১৯৬০, তারিখ: ৩০ অক্টোবর ২০২৫ইং।  নাবালিকা মেয়েকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করাকালে গত ৩ নভেম্বর ২০২৫ইং তারিখে আসামীরা মোছা: মোসলিমা আক্তার মিম (১৫) ফেরত নিয়ে আসে। নাবালিকা মেয়ের মুখের ঘটনা বিস্তারিত শুনে স্থানীয় ময়-মুরুব্বিদের নিকট বিচার প্রার্থী হলে আসামীরা বিচার শালিসের আশ্বাস দিয়া তালবাহানা করে সময় ক্ষেপন করে। বিচার না পেয়ে গত ১০ নভেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ আইনে ৭/৯(১)৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪, তারিখ: ১০/১১/২০২৫ইং। এই মামলায় আসামী মো: সোহাগ রানা (২২), মো: মাসুদ (২৫) ও মো: মিজানুর রহমান (৩০) আসামী গণ বিজ্ঞ আদালতের কাছে হাজির না হয়ে জামিন প্রার্থনা করেনি। নারী ও শিশু আদালত ১, সিরাজগঞ্জ-এ গত ১১/০১/২০২৬ইং তারিখে একটি শুনানী অনুষ্ঠিত হয়। উক্ত শুনানীতে আসামীরা হাজির হয়নি। আসামী আদালতে হাজির না হয়ে দেদাচ্ছে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করায় পুলিশও আসামীদের গ্রেফতার করছে না। আসামীরা গ্রেফতার না হওয়ায় এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এবিষয়ে অপহরণ মামলার বাদিনী নাজমা বেগম বলেন, আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ দেখেও তাদের গ্রেফতার করছে না। আসামীরা আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে একটি নাটক সাজিয়ে আমার আত্মীয় স্বজনের নামে গত ২৫ নভেম্বর ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ সদর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। এবিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার  সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) মো: শফিউল আলম বলেন, মোবাইল ট্রাঙ্কিংয়ের মাধ্যমে আসামীদের খোজা হচ্ছে। আসামীদের পেলে গ্রেফতার করে আদালতের নিকট সোপর্দ করব। আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেনি। এ ব্যাপারে  সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এবিষয়ে মামলা হওয়ার সময় আমি দায়িত্বে ছিলাম না। বিষয়টি আমি দেখতেছি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর