বাংলাদেশ   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘মাজারে হামলা চালিয়ে দেশ অস্থিতিশীল করতে চায় একটি গোষ্ঠী’

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:১৯ পিএম, ২০২৬-০৫-২৩

‘মাজারে হামলা চালিয়ে দেশ অস্থিতিশীল করতে চায় একটি গোষ্ঠী’

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে মাজারে হামলার ঘটনা ঘটছে। তবে পীর-আউলিয়ার এ দেশে বহুমাত্রিক সংস্কৃতি, মাজার, মাদ্রাসা ও সুফিবাদ চর্চা অব্যাহত থাকবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না। শুক্রবার (২২ মে) বিকেলে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী, সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভান্ডারী এবং সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর পবিত্র রওজা শরীফ জিয়ারত করেন। সরোয়ার আলমগীর বলেন, ধর্ষণ ও মাজারে হামলার ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে সজাগ, সতর্ক এবং জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। কোনো গোষ্ঠী অপরাধ করে পার পাবে না। তিনি আরও বলেন, দেশের কিছু সংসদীয় আসনে পরিকল্পিতভাবে মাজারে হামলার চেষ্টা হচ্ছে। ফটিকছড়িতেও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা করতে পারে। এ কারণে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, মিহির চক্রবর্তী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল ভান্ডারী, মোহাম্মদ এমরান সিআইপি, শাহরিয়া চৌধুরী, সাবেক ছাত্রনেতা মো. সাইফুদ্দীন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন মেসি, জুয়েল চক্রবর্তীসহ আরও অনেকে।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

চুয়েট উত্তাল, নতুন ভিসিকে প্রবেশে শিক্ষার্থীদের বাধা

আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত


সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর