শিরোনাম
মো. আরফান উদ্দীন | ০৮:৩৬ পিএম, ২০২৬-১০-২০
দৈনিক আমাদের চট্টগ্রাম-এর আনোয়ারা ও কর্ণফুলী প্রতিনিধি সাংবাদিক এস এম সালাউদ্দিনের মা জেবুন্নেছা বেগম (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জেবুন্নেছা বেগম আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৈরাগ পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মরহুম সিরাজুল হক মাস্টারের স্ত্রী।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার আসরের নামাজের পর মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাঁর ছেলে সাংবাদিক এস এম সালাউদ্দিন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম-এর চিফ রিপোর্টার আরফান উদ্দিন, পত্রিকাটির সাহিত্য ও মফস্বল সম্পাদক আবদুল্লাহ মজুমদার এবং দৈনিক আমাদের বাংলার স্টাফ রিপোর্টার শাহজালালসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
সাংবাদিক এস এম সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
মোঃ শাহ্ জালাল : : উচ্চ মূল্যস্ফীতি, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক ঋণ পরিশোধের বাড়তি চ্যালেঞ্জে বাংলাদেশেà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটির কোতোয়ালি থানার বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি ছাগল উদ্ধার, ২জন চোর ও ৯জন কিশোর সহ মোট ১১জà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হকঃ কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাংগা,ভূইয়াপাড়া মদীনাতুল উলুম নূরানী হাফ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি গিটার কখনো কখনো শুধু বাদ্যযন্ত্র থাকে না—হয়ে ওঠে একটি সময়ের কণ্ঠস্বর। বাংলাদেশের ব্যান্ডস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগে মহাপরিচালক (ডিজি) এ এইচ এম আনোয়ার পাশার এখতিয়ারভুক্ত ৬৯ হাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited