শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:০২ পিএম, ২০২৬-১১-১৭
বিশেষ প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের কার্যক্রম বন্ধ এবং দলটির কর্মকা-ের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা ছাত্রদল। মঙ্গলবার ১৭ নভেম্বর যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের লালদীঘির পাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি সিভিল কোর্ট মোড় হয়ে সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি।
বক্তব্যে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানাচ্ছে ছাত্রদল। এ ধরনের কর্মকা- থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইন অমান্য করে কেউ কোনো কর্মকা-ে জড়িত হলে তাকে আইনের আওতায় এনে কঠোর বিচারের মুখোমুখি করার দাবি জানান।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের কর্মকা- থেকে সরে আসতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান, যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেনসহ জেলা ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ছাত্রদল নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খিরাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মামুন গাজী (হোসাইন) নামে বরুড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েà¦...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ এবং এ খাতের উদ্যোক্তাদের অর্থà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিনিধি যশোরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৫০ জন ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বিশেষ প্রতিনিধি যশোরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার পরও একের পর এক মামলায় আসামি করে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited