বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভোটকেন্দ্র দখলের মহড়া, জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৫০ পিএম, ২০২৬-০২-০৫

ভোটকেন্দ্র দখলের মহড়া, জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ভোটকেন্দ্র দখল ও প্রিজাইডিং অফিসারকে জিম্মি করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার বাস্তব দৃশ্যপট উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কালিগঞ্জ সেনা ক্যাম্পে আয়োজিত এ মহড়ায় দেখানো হয়, কিভাবে সন্ত্রাসী পরিস্থিতিতে সেনাবাহিনীর চৌকস সদস্যরা দ্রুত অভিযানে নেমে ভোটকেন্দ্র দখলমুক্ত করেন এবং নিরাপদে জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করেন। পুরো অভিযানটি ছিল সময়োপযোগী ও কৌশলগত দক্ষতায় পরিপূর্ণ। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ইতোমধ্যে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাসদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করেছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মহড়ায় আরও দেখানো হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার। এবারের নির্বাচনে নজরদারি ও আভিযানিক কার্যক্রমে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দেবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস বাড়াবে। বাংলাদেশ সেনাবাহিনী আশ্বস্ত করেছে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর