বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নানিয়ারচর জোনের উদ্যোগে মানবিক চিকিৎসা সেবা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০১:১৯ এএম, ২০২৫-১২-০৩

নানিয়ারচর জোনের উদ্যোগে মানবিক চিকিৎসা সেবা

পাহাড়ি দুর্গম এলাকায় স্থানীয়দের মাঝে স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন (ইনভিসিবল সেভেন্টিন)।
গতকাল (মঙ্গলবার ২রা নভেম্বর) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন দুর্গম বন্দুকভাঙা ইউনিয়নের কুড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করেন, নানিয়ারচর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।
এসময় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি, দূর দুরান্ত থেকে আগত বিভিন্ন বয়সী নারী পুরুষ ও শিশুদের মাঝে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন। চিকিৎসা সেবা নিতে আসা বিভিন্ন বয়সী রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আওতায় শতাধিক নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়ষ্কদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগ কে সাদুবাদ জানিয়েছে স্থানীয়রা। এলাকা কুড়ামারা, টং তুলিয়াপাড়া সহ এ এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোর ও বয়স্ক এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বলেন, এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোনের পক্ষ থেকে অত্রাঞ্চলের এলাকার জনসাধারণের কল্যাণে চিকিৎসা সেবা সহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর হতে কুড়ামারা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অপারেশন চলাকালীন সময় দেখা যায় এলাকাটি দুর্গম পাহাড়ী অঞ্চল হওয়ায় এই এলাকার জনসাধারণ সুচিকিৎসা হতে বঞ্চিত। দুর্গম এই এলাকায় কোন চিকিৎসা সেবা কেন্দ্র না থাকায় বিভিন্ন সময় এলাকাবাসী অসুস্থ্য হলে তারা উন্নত চিকিৎসা হতে বঞ্চিত হয় এবং চিকিৎসার মান খুবই শোচনীয়।
এমন শোচনীয় অবস্থার বিষয়ে জানতে পেরে কুড়ামারা এলাকায় এলাকাবাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে তাৎক্ষণিকভাবে মানবিক দিক বিবেচনা করে এই এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচির ব্যবস্থা গ্রহণ করেন নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর