শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২৬-০২-১২
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা স্কুলমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ব্রিজসংলগ্ন স্কুলমোড়ে পৃথক দুটি স্থানে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দীর্ঘ তোরণ নির্মাণ করা হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে প্রশাসনের নজরে আসে। এ সময় আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত নতিডাঙ্গা গ্রামের আবদুল মজিদ মালিতার ছেলে বিএনপি কর্মী তানশিল ছোটনকে ৫ হাজার টাকা এবং একই গ্রামের প্রয়াত জবেদ আলীর ছেলে জামায়াত কর্মী সেলিম রেজাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দীর্ঘ তোরণ নির্মাণের অপরাধে দুই রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited