বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে দেখলেন স্ত্রী

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:৩৪ পিএম, ২০২৪-১০-১৪

ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে দেখলেন স্ত্রী

স্বামীর কুকীর্তি ধরতে নানা ফাঁদ পাতেন স্ত্রীরা। ঠিক সেভাবেই ফেক আইডি খুলে স্বামীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন স্ত্রী। সবকিছু ঠিকঠাক চলছিল। তবে বিপত্তি বাধে দেখা করতে গিয়ে। সেখানে গিয়ে হতবাক হয়ে পড়েন স্বামী। প্রেমিকা ভেবে যার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করে আসছেন গিয়ে দেখেন সেই তার স্ত্রী।
রোববার (১৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে প্রেম করে দেখা করতে গিয়েই বিপাকে পড়েন স্বামী। সেখানে গিয়ে দেখেন হাজির স্বয়ং তার স্ত্রী। নিজের কুকীর্তির বিষয়ে হাতেনাতে ধরা পড়ে যান স্বামী। অতপর বেদম মারধরের শিকার হন স্ত্রী। ভারতের মুর্শিদাবাদের ডোমকল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে।
ধরা পড়া ওই ব্যক্তির নাম বিক্রম মণ্ডল। তার বাড়ি ডোমকলের মোমিনপুরে। তিনি মাছের ব্যাবসায়ী। তার দুই ছেলে রয়েছে। তারা শ্রমিকের কাজ করেন।
অভিযোগ রয়েছে, ওই ব্যক্তির একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে সংসারে অশান্তিও চলছিল। ফলে স্বামীকে শায়েস্তা করতেই ফেসবুক অ্যাকাউন্ট খোলেন স্ত্রী। এরপর স্বামীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। সেখান থেকে ম্যাসেঞ্জারে চ্যাটিং শুরু হয়। এক পর্যায়ে স্বামীকে প্রেমের প্রস্তাব দেন তিনি।
নতুন প্রেমিকা পেয়ে একেবারে গদগদ অবস্থা স্বামী। প্রেমের এক পর্যায়ে দেখা করার প্রস্তাব দেন তিনি। এদিকে স্ত্রী শুরু করেন আসল খেলো। তিনি বলেন, এত তাড়া কীসের আরও কিছুদিন কথা হোক। দু’জন দুজনকে জানি, বুঝি। তার পর দেখা। বা একেবারে বিয়ে করতে হবে। তাতে যদি রাজি থাকেন তবে দেখা হবে।
স্ত্রীর এমন ফাঁদের বিষয়টি ভাবতেও পারেননি স্বামী। সবশেষ না দেখা প্রেমিকার ডাকে সাড়া দিয়ে ব্যাগপত্র গুছিয়ে গত বৃহস্পতিবার দুপুরে চলে আসেন ডোমকল বাসস্ট্যান্ডে। আসেন ফেসবুকের প্রেমিকাও। নির্ধারিত জায়গায়ে এসে প্রেমিক স্বামী দেখেন পিছন ফিরে যিনি বসে আছেন তিনি আর কেউ নন তার স্ত্রী।
এ সময় স্বামী প্রশ্ন করেন, তুমি এখানে? স্ত্রীর উত্তর, আমাকে ডেকে এনে আবার অন্য মহিলার আশা! দাঁড়াও মজা দেখাচ্ছি’ বলেই ধরে ফেলেন স্বামীকে। এদিকে আগে থেকে পরিকল্পনার কথা ভাইদের জানিয়েছিলেন স্ত্রী। ফলে তাদের হাতে বেধড়ক মারধরের শিকার হন স্বামী। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর