শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৪ পিএম, ২০২৫-১২-০৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার সকালে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন সদস্য ডা. জোবায়দা রহমান। তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সঙ্গে। এখন তিনি ঢাকায় আসছেন খালেদা জিয়ার চিকিৎসার দেখভালের জন্য। তবে, আজকে রাতে তার ঢাকায় আসার কথা রয়েছে। অথবা কাল সকালে পৌঁছাতে পারেন।
ডা. জোবায়দা রহমানের আসা প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।
এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited