শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১৩ পিএম, ২০২৬-০২-১২
শরীয়তপুর প্রতিনিধি :
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে অভিযোগ তুলে ভোট স্থগিতের আবেদন করেছে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল। তিনি আমার হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত একটি আবেদন পাঠিয়েছেন। তার দাবি বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে। তবে আমি আমার প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে শতভাগ নিশ্চিত হয়েছি- এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি তার আবেদনের প্রেক্ষিতে একটি লিখিত প্রতিবেদন রিটার্নিং অফিসারকে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে জামায়াতের প্রার্থী মাহমুদ হাসান বকাউল বলেন, সকাল থেকে ২ আসনে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে তাই প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর ভোট স্থগিতের আবেদন জানিয়েছি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited