বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুদকের মামলা ও তদন্তজটের দীর্ঘসুত্রিতায় দেড়যুগেও প্রমোশন পাননি সিডিএর প্রকৌশলীরা

কাজী হুমায়ুন কবির    |    ০৭:৩৮ পিএম, ২০২৬-০৮-০৩

দুদকের মামলা ও তদন্তজটের দীর্ঘসুত্রিতায় দেড়যুগেও প্রমোশন পাননি সিডিএর প্রকৌশলীরা

বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীর পরিকল্পিত উন্নয়নের সিডিএর ভুমিকা নিয়ে সেবা গ্রহিতাদের যেমন অভিযোগের শেষ নেই, তেমনি সিডিএতে দীর্ঘবছর ধরে দুদকের মামলা মাথায় নিয়ে কাজ করে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিত প্রকৌশলীরা। তারা বলছেন, গত ১৫ বছর আগের পুরানো পদে থেকেই এখনো সিডিএতে সেবা দিয়ে যাচ্ছেন। দুদকের মামলার গ্লানি নিয়েই বছরের পর বছর নিরবচ্ছিন্নভাবে দায়ীত্ব পালন করে যাচ্ছেন। ১৫ বছর আগে কয়েকটি মেগা প্রকল্পে প্রকৌশলীদের বিরুদ্ধে  দুর্নীতির  অভিযোগ দুদক আমলে নিয়েছে, কয়েকজনের মামলা কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এসব মামলার নিষ্পত্তির দীর্ঘসুত্রিতার কারনে প্রকৌশলীদের মামলার গ্লানি এখনো বয়ে বেড়াতে হচ্ছে। তারা বলছে এসব দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তি হলে আমরা দোষি বা নির্দোষ প্রমানিত হতাম। দোষি হলে শাস্তি পেতাম, নির্দোষ হলে প্রমোশন নিয়ে কাজের জায়গায় আরো মনোযোগ দিয়ে কাজ করতে পারতাম। সিডিএরও আরো সুনাম বয়ে আসতো।
জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও চার্জশিট ঝুলে থাকা ও মামলা নিষ্পত্তি না হওয়ায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অনেক প্রকৌশলীর পদোন্নতি দীর্ঘকাল ধরে আটকে রয়েছে, যার ফলে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
সিডিএ ও দুদুক সুত্রে জানা যায়, কয়েকটি মেগা প্রকল্পের অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে ২০০৭ ও ২০০৮ সাল এবং ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে দুদক সিডিএর একাধিক প্রকৌশলীদের বিরুদ্ধে একাধিক মামলা করে এবং অনেক মামলায় কোর্টে চার্জশিট দাখিল করে। এসব মামলা দীর্ঘকাল ধরে নিষ্পত্তি না হওয়ায় প্রকোশলীরা যেমন পারিবারীক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন, তেমনি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি বিধিমালা অনুযায়ী দুর্নীতি মামলা ও চার্জশিটভুক্ত আসামীদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ পোস্টিং আইনগতভাবে স্থগিত থাকে।
যারফলে অনেক অভিযুক্ত প্রকৌশলী দীর্ঘদিন একই পদে বা রুটিন দায়িত্বে আটকে আছেন, আবার দুই একজন সাময়িক বরখাস্ত বা দাপ্তরিক শাস্তির মুখোমুখি হয়েছেন। দূর্নীতি মামলার আসামী হলেনসিডিএর সাবেক প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ও প্রধান নগর পরিকল্পনাবিদের দায়ীত্বে থাকা কাজী হাসান বিন শামস। ২০০৭ ও ২০০৮ সালে তিনি নগর অক্সিজেন-ক্যাপ্তাই সংযোগ সড়ক প্রকল্পে দুর্নীতির দায়ে দুদকের মামলায় জড়ান,  তত্ত্বাবধায়ক প্রকৌশলী-২ এ.এম হাবিবুর রহমান, প্রকৌশলী মোহাং মনজুর হাসান, প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রকৌশলী মো. মাহফুজুর রহমান,  প্রকৌশলী রাজীব দাশ, অথোরাইজড অফিসার-১ এর মোহাম্মদ হাসান, প্রকৌশলী আ হ ম মিছবাহ উদ্দিন, সহকারী প্রকৌশলী মুহাম্মদ ইলিয়াছ আক্তার, উপ-সহকারী প্রকৌশলী মো. ওসমান সিকদার, উপ সহকারী প্রকৌশলী মুহাম্মদ হামিদুল ইসলাম,  সহ প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় জড়িয়ে যান। দুদকের এসব মামলার নিষ্পত্তির বছর দীর্ঘ হওয়ায় তারা দেড়যুগেরও বেশী সময় ধরে প্রমোশন পাচ্ছেন না।
এই বিষয়ে প্রকৌশলী  মোঃ মনজুর হাসান বলেন, মামলা এখন কোর্টে চলমান রয়েছে, আমরা সুষ্ঠু বিচারের অপেক্ষায় আছি।
প্রকৌশলী রাজিব দাস বলেন, আমরা চাচ্ছি দুদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হোক। আমরা আত্মপক্ষ সমর্থনের সকল নথি মামলায় উপস্হাপন করতে পারবো। আশা করি প্রমানে গেলে নির্দোষ প্রমানিত হবো। এসব মামলা অজুহাতে আমাদের প্রমোশনও বন্ধ হয়ে আছে। মামলার দীর্ঘসুত্রিতায়  গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে নিউজ হলে পারিবারীক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই।
এ বিষয়ে প্রকৌশলী মুহাম্মদ হাসান বলেন, দুদুকের মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রিতায় আমরা গনমাধ্যমসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।  মামলার গ্লানি নিয়ে সিডিএতে একই পদে দীর্ঘবছর কাজ করে যাচ্ছি, মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। কাজের মুল্যায়ন পাচ্ছি না। আমি চাই, মামলা দ্রুত নিষ্পত্তি হোক। আমাদের মাথা থেকে মামলার বদনামের গ্লানি সরে যাক।
এই বিষয়ে প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী চাকুরীর প্রমোশন সময়ে অন্যান্যদের মতো প্রকৌশলীদের প্রমোশন হওয়ার কথা, কিন্তু দীর্ঘবছর সিডিএতে প্রকৌশলীদের প্রমোশন আটকে আছে। অথচ এসব প্রকৌশলীরাই সরকারের প্রজেক্ট বাস্তবায়নে এখনো কাজ করে যাচ্ছে। এখনো নতুন প্রজেক্ট পেলে কাজের দায়ীত্বে কাজ করবে। সব কাজ হচ্ছে শুধু দুদকের মামলার দোহায় দিয়ে সিডিএতে প্রকোশলীদের প্রমোশন হচ্ছেনা দীর্ঘবছর।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, প্রকৌশলীদের দীর্ঘবছর পদোন্নতি হচ্ছেনা, বিষয়টি আমার নলেজে আছে। আমি নতুন এসেছি। বিষয়গুলো দেখতেছি। অনেক অনিয়ম ও দুদকের মামলা রয়েছে প্রকৌশলীদের বিরুদ্ধে।  কিছু মামলা দুদক ও গণপুর্ত তদন্ত করছে। তবু মন্ত্রনালয়ের সাথে কথা বলে তাদের প্রমোশনের দীর্ঘদিনের জটের বিষয়টা আমি দেখবো।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর