শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৪ পিএম, ২০২৬-০২-১২
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে উপজেলা কৃষকদলের সভাপতি কামরুল হাসান (৪৩) কে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে তাকে জরিমানা করা হয়। কামরুল হাসান চরভদ্রাসন উপজেলার আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মাইন উদ্দিন মাতব্বর। তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ এ ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের পক্ষে কাজ করছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি অযাচিত ঘোরাফেরা করছিলেন—এমন অভিযোগে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ডেকে তার ভোট দেওয়া হয়েছে কি না এ ব্যাপারে জানতে চান। তখন তার হাত দেখে দেখা বোঝা যায় তিনি ভোট দিয়েছেন। এরপরও ভোটকেন্দ্র প্রাঙ্গণের ওই জায়গায় কেন ঘোরাঘুরি করছেন এই প্রশ্ন করা হলে ওই কৃষকদল নেতা কোনো সদুত্তর দিতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোছাইন। তিনি জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৭১ (চ) ধারায় কামরুল হাসানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আদায় করার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited