শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪০ পিএম, ২০২৫-১১-০২
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চে বসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বহুল আলোচিত আপিলের শুনানি পর্যবেক্ষণ করলেন বাংলাদেশ সফররত নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।
আজ বেলা ১২ টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে বসে এই শুনানি হয়
বিএনপির পক্ষে আপিলের শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে আপিলে ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী।
আপিল শুনানি শুরুর আগে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সেই সরঙ্গ দুদেশের বিচার বিভাগের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।
এরপর অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান নেপালের প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নেপালের প্রধান বিচারপতিকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এসময় আপিল বিভাগে নেপালের উচ্চ আদালতের বিচারপতি, বিচার বিভাগের কর্মকর্তা, নেপালের রাষ্টদূত ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ আপিল বিভাগের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited