বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৯ পিএম, ২০২৫-১১-১৯

টেকসই বাণিজ্য ও বিনিয়োগে স্থিতিশীল সাপ্লাই চেইন গঠনে প্ল্যাটফর্ম উদ্বোধন

 বাংলাদেশের এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই বাণিজ্য ও বিনিয়োগের জন্য স্থিতিশীল সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম’ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাণিজ্য মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে আজ বিডার কনফারেন্স হলে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, এলডিসি উত্তরণ বাংলাদেশের শিল্প ও বাণিজ্যে নতুন প্রতিযোগিতামূলক সক্ষমতা গড়ে তোলার সুযোগ। দক্ষতা, মূল্যসংযোজন, গুণগত মান ও ন্যায়সংগত প্রবৃদ্ধিকে সামনে রেখে এই প্ল্যাটফর্ম সরকার, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের একই ছাতার নিচে আনবে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের একটি স্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। ২০২৬ সালের শেষে এই প্ল্যাটফর্ম কতটুকু অগ্রগতি অর্জন করেছে-সেটি সবার জন্য জানার মতো স্বচ্ছ হতে হবে। কথার চেয়ে বাস্তব অগ্রগতি বেশি গুরুত্বপূর্ণ। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, এলডিসি উত্তরণ মোকাবেলায় ইতোমধ্যে নীতিগত সংস্কার ও বৈশ্বিক মানের সাথে সামঞ্জস্য প্রতিষ্ঠায় কাজ চলছে। এতে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং টেকসই প্রবৃদ্ধি ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত হবে। আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনিয়ন বলেন, সাপ্লাই চেইনের কেন্দ্রবিন্দুতে থাকে মানুষ-শ্রমিক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজন। এই প্ল্যাটফর্ম যৌথ সমাধান তৈরির সুযোগ দেবে, যা মর্যাদা, অন্তর্ভুক্তি ও সুযোগের ভিত্তিতে আরও মানবকেন্দ্রিক অর্থনীতি গড়ে তুলবে। ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার বলেন, সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত ভবিষ্যতের পথে এই যৌথ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জ্ঞান বিনিময়, নীতি-সমন্বয় ও দায়িত্বশীল বিনিয়োগকে এগিয়ে নিতে এটি বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আইএলও ও ইউএনডিপির কর্মকর্তারা বিডা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অংশীদারিত্বের প্রশংসা করেন। তারা জাতিসংঘের অন্যান্য সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং টিম ইউরোপ, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, প্ল্যাটফর্মটি নীতি-সংলাপ, সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং দায়িত্বশীল সাপ্লাই চেইন উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ, টেকসই বিনিয়োগ এবং উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের এলডিসি উত্তরণকে আরও সুদৃঢ় করা হবে।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর