শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২২ পিএম, ২০২৬-০২-০৮
নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) সন্তান হিসেবে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মিরপুর ইসিবি চত্বরের পথসভায় তিনি বলেন, আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এখানে জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এই এলাকায় হয়েছে। কাজেই এখানকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোন সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পথসভার মঞ্চে উঠে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। পরে ৩টা ৩৭ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। তারেক রহমান বলেন, এটি নির্বাচনী পথসভা। মানুষের চলাচলের রাস্তা, তাই বক্তব্য বেশি লম্বা করব না। ঢাকাকে নিরাপদ শহর হিসেবে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, যাতে মা-বোনেরা নিরাপদে যেকোনো সময় চলতে পারে। যাতে নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারে। তারেক রহমান বলেন, বিএনপি ১২ তারিখে সরকার গঠন করতে পারলে ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ তৈরি করব। ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার অঙ্গীকার করেন তারেক রহমান। তিনি বলেন, আবারও বিনীত অনুরোধ করতে চাই, ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট চাই।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited