বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে, প্রেস সচিব

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:২৪ পিএম, ২০২৫-০৪-২১

প্রধান উপদেষ্টার কাতার সফরে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার ওপর জোর দেওয়া হবে, প্রেস সচিব

তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে। 

সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। 

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলুথানির আমন্ত্রণে ‘আর্থনা শীর্ষ সম্মেলন-২০২৫’ এ যোগ দিতে প্রধান উপদেষ্টা আজ সন্ধ্যায় চার দিনের সফরে দোহা যাচ্ছেন। 

প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা আজ সন্ধ্যা ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ২২ ও ২৩ এপ্রিল তিনি দোহায় ব্যস্ত দিন কাটাবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ রয়েছেন।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’এ বক্তব্য দেবেন। সফরকালে তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

তিনি বলেন, অধ্যাপক ইউনূস অন্যান্য কর্মসূচির পাশাপাশি কাতারের আমির ও উপ-প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদের  সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা কাতার চ্যারিটি ও  কাতার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কাতার-ভিত্তিক টিভি চ্যানেল ‘আল জাজিরা’কে একটি সাক্ষাৎকার দেবেন।

শফিকুল আলম বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের এলএনজি আমদানি নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। তাই বৃহত্তর জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, ২৩ এপ্রিল একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন হবে, যেখানে বাংলাদেশ ইতিবাচক সাড়া আশা করছে।

এছাড়া ভিসা সংক্রান্ত বিষয়েও আলোচনা এবং রোহিঙ্গা ইস্যুতে একটি সেমিনার হবে। সেমিনারে অধ্যাপক ইউনূস নেতৃত্ব দেবেন। সেমিনারে বিশ্বের অংশীদাররা অংশগ্রহণ করবেন। 

শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী মনোযোগ ফিরিয়ে আনা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ২৫ এপ্রিল ভোরে দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর