বাংলাদেশ   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রৌমারীতে ভাতিজার হাতে চাচি খুন, চাচা-ভাবী ও বোনসহ আহত রফিকুল ইসলাম রাজু

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪০ পিএম, ২০২৬-১০-২৪

রৌমারীতে ভাতিজার হাতে চাচি খুন, চাচা-ভাবী ও বোনসহ আহত রফিকুল ইসলাম রাজু

কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচি সোনাভান নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আপন চাচা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বারবান্দা গ্রামের মৃত জয়নাল জোদ্দারের ছেলে মো. ফারুক হোসেন (৩২) দুবাইপ্রবাসী। প্রায় পাঁচ মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি। স্বজনদের দাবি, দেশে ফেরার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।
ঘটনার দিন দুপুরে ফারুক তাঁর মা ও ছেলে মাহমুদুলকে একটি ঘরে আটকে রাখেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে ফারুক ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তাঁর চাচি সোনাভানকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে আপন চাচা খলিল হোসেন, বোন মমিনা খাতুন ও ছোট ভাইয়ের স্ত্রী জোসনা বেগমকে কুপিয়ে আহত করেন। পরে সোনাভানের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে অভিযুক্ত ফারুককে আটক করেন এবং পরে তাঁকে রৌমারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
আহতরা হলেন—খলিল হোসেন (৫০), মমিনা খাতুন (৩৫) ও জোসনা বেগম (২৬)। তাঁদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা যাবে।
এব্যাপারে রৌমারী থানা অফিসার ইনচার্জ মো, কাউসার আলী   জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রৌমারী থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : নানিয়ারচর প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচরে ঐতিহ্যবাহী ভাই ভাই ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট...বিস্তারিত


যশোরে মাদক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরে মাদক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো যশোর সদরের ঘুরুলিয়া  গ্রামে শনিবার রাতে  তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকাà...বিস্তারিত


যশোরের শার্শায় দাদা কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগ

যশোরের শার্শায় দাদা কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগ

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যà¦...বিস্তারিত


চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের à¦...বিস্তারিত


ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

ময়মনসিংহের উথুরায় সরকারি বনভূমিতে স্থাপনা নির্মাণ:ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে অনুমতি প্রদানের অভিযোগ

বেন্জামিন রফিক :: : ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জার ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কাঠ-পাচার, টাকার বিনিময়ে বনভ...বিস্তারিত


কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

কুড়িগ্রাম পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের প্রত্যাশা সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিকের

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বিএনপির মনোনয়নপà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর