শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৫ পিএম, ২০২৫-০৯-২৪
বাংলাদেশ সংস্কারবাদী পার্টিকে (বিআরপি) নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে জুলাই গবেষণা কেন্দ্র (জেআরসি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনটির মুখপাত্র অপু মেহেদী এ চিঠি জমা দেন।
চিঠির সঙ্গে দলটির মহাসচিব মো. তহিদুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান নুজহাত সারওয়াত তমার বিরুদ্ধে ১৩৪ পৃষ্ঠার দালিলিক প্রমাণ সংযুক্ত করা হয়েছে।
জেআরসির অভিযোগ অনুযায়ী, দলটির চেয়ারম্যান সোহেল রানা লন্ডনে অবস্থান করায় সশরীরে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন না।
মহাসচিব তহিদুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের একাধিক হত্যা মামলার আসামি এবং জাল টাকা ছাপানোর অভিযোগে র্যাবের হাতে ধরা পড়েছিলেন। ভাইস চেয়ারম্যান নুজহাত সারওয়াত তমাও হত্যা মামলার আসামি এবং তার বিদেশ ভ্রমণে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অপর ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানকেও মামলাবাজ চক্রের সদস্য ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংগঠনটি আরো জানিয়েছে, বিআরপি দলের প্রতিষ্ঠার তারিখ নিয়ে তথ্য গোপন করেছে।
তাদের প্যাডে ১৯ জুলাই ২০২৪ উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে আত্মপ্রকাশ হয় ওই বছরের ১৫ নভেম্বর, যেখানে দুর্নীতির মামলায় কারাগারে থাকা নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited