শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১১:১০ পিএম, ২০২৬-০২-১২
লক্ষ্মীপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ৬৬ কেন্দ্রে ৬৮ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৫৯ হাজার ১৩৪ ভোট। এতে বিএনপির প্রার্থী এ্যানি ৯ হাজার ২৯৬ ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির ১৩০ কেন্দ্রের মধ্যে ৬৬ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ এবং হিজড়া ভোটার ৫ জন। প্রসঙ্গত, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited