শিরোনাম
মোঃ মাসুদুজ্জামান রাজিব | ০৭:২৩ পিএম, ২০২৪-১১-০৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরদৌস মিয়া নামের এক যাত্রীর নিকট থেকে ২ কেজি ৭৫ গ্রাম সোনা উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
এনএসআই সূত্রে জানা যায়, ৩ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে নয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও কাস্টমসের যৌথ অভিযানে শারজাহ থেকে এয়ার এরাবিয়ান বিমানে ঢাকায় আসা এক যাত্রীকে বিমানবন্দরের ২১ নং আগমনি গেট থেকে আটক করা হয়।
এবিষয়ে জানতে চাইলে 'দৈনিক আমাদের বাংলা'কে কাস্টমস কর্তৃপক্ষ জানায়, তাঁর ব্যাগেজ ইনভেনট্রি করে ব্যাগে থাকা ওয়ারলেস ভ্যাকুয়াম ক্লিনারের ভেতর থেকে মোটরের আকারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৯৭৬ গ্রাম ওজনের সোনার চাকতি ও ৯৯ গ্রাম সোনার অলংকারসহ মোট ২ হাজার ৭৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited