শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫১ পিএম, ২০২৫-১২-১৭
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার জন্য ট্রাইব্যুনালে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের পর হত্যার পরিকল্পনায় ছিলেন জিয়াউল আহসান। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, চৌধুরী আলমসহ অন্যান্য গুমের বিষয়েও তিনি জড়িত রয়েছেন। এসব তদন্ত এখনও চলমান। এছাড়া শত শত মানুষকে গুমের পর হত্যা করেছেন সাবেক এই সেনা কর্মকর্তা। তার বিরুদ্ধে আরও তিন থেকে পাঁচ শতাধিক মানুষকে হত্যার তদন্ত চলছে। এ মামলায় জিয়াউলের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। এদিন সকালে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী।
আমাদের বাংলা ডেস্ক : : নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : Bangladesh Society for the Enforcement of Human Rights (BSEHR)-এর চট্টগ্রাম মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন গত ৬ নভেম্বর, শুক্রà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited