শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩৯ পিএম, ২০২৫-১২-১৮
ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক খবর নিয়ে আসছে কোকা-কোলা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মূল ট্রফি দেখতে ও ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাংলাদেশের সমর্থকরা। বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি।
২০২৬ সালের বিশ্বকাপটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিনটি দেশ; যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই টুর্নামেন্ট। আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বিশ্বকাপকে সামনে রেখে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’ আয়োজন করা হয়েছে। এই সফরে ট্রফিটি ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫টি শহর ঘুরবে। প্রায় পাঁচ মাসব্যাপী এই যাত্রায় বিশ্বের নানা প্রান্তের ফুটবলভক্তরা কাছ থেকে ট্রফিটি দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশে এই আয়োজনকে আরও বিশেষ করতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট জেতার পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও পাবেন। অংশ নিতে হলে এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ-বিষয়ক একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।
প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। এই ক্যাম্পেইন শুরু হয়েছে ২০২৫ সালের ১৫ নভেম্বর থেকে এবং চলবে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে বিজয়ী হওয়ার সুযোগ থাকবে।
কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে জানান, বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমই এই উদ্যোগের মূল অনুপ্রেরণা। তার ভাষায়, বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের ফুটবলের আবেগ ও উত্তেজনার আরও কাছাকাছি নিয়ে আসাই তাদের লক্ষ্য।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited