শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৯:১১ পিএম, ২০২৬-১০-০৫
রাঙামাটি পার্বত্য জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
রোববার (৫ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে জেলার সামগ্রিক উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান।
জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন এবং রাঙামাটি জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংবাদ পরিবেশনে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা প্রেস ক্লাব সভাপতি আনোয়ার আল হক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম সহ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য, রাঙামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ দ্রুত à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের সরকারি হাসপাতালগুলোতে কম দামে স্যালাইন সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্য...বিস্তারিত
মো. আরফান উদ্দীন : চট্টগ্রামের মজিদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বর্তমানে দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ কিডনি রোগী রয়েছেন, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ বলে জানানো হয়েছে। মà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited