বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম কাস্টমস: নিলামে উঠছে ৫৮ লট পণ্য, দরপত্র জমা ৯ সেপ্টেম্বর পর্যন্ত

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৪:৫৩ পিএম, ২০২৫-০৮-২৭

চট্টগ্রাম কাস্টমস: নিলামে উঠছে ৫৮ লট পণ্য, দরপত্র জমা ৯ সেপ্টেম্বর পর্যন্ত

এবার চট্টগ্রাম ৫৮ লট পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস। এসব পণ্য দীর্ঘদিন ধরে অখালাস অবস্থায় বন্দরে পড়ে রয়েছে। নিলামে আগ্রহী বিডাররা ৯ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে অংশ নিতে পারবেন। গত ১৯ আগস্ট থেকে দরপত্র দাখিল শুরু হয়। নিলামে তোলা এসব পণ্য ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিডারদের প্রদর্শনের জন্য সুযোগ রেখেছে কাস্টমস। যাতে আগ্রহী বিডাররা নিলামযোগ্য পণ্যের অবস্থা, গুণগত মান দেখে নিলামে অংশ নিতে পারেন। চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, নিলামে তোলা হচ্ছে চীনের তৈরি ১০ চাকা বিশিষ্ট পাঁচটি কংক্রিট মিক্সার। গাড়িগুলো ২০২২ মডেলের হলেও আমদানি করা হয় ২০২৩ সালে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব গাড়ির সংরক্ষিত দাম ধরেছে ৭৫ লাখ ৯১ হাজার ৪৯১ টাকা। তাছাড়া নিলামে তোলা হয়েছে, ক্যাপিটাল ইক্যুইপমেন্ট, থিনার, ফেব্রিক্স, ফিনিশিং এজেন্ট, অ্যালুমিনাস সিমেন্ট, এয়ার কন্ডিশনার পার্টস, পেট্রি ডিশ, চেস্ট ফ্রিজার বডি, সোয়েটার, রেফ্রিজারেটর পার্টস ও চিনিগুঁড়া সুগন্ধি চাল। এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টমসে নিলাম শাখার সহকারী কমিশনার মো. সাকিব হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের কনটেইনার রাখার জায়গা উন্মুক্ত করার লক্ষ্যে আমরা নিয়মিত নিলামের আয়োজন করছি। এছাড়া বিশেষ করে যেসব পণ্য পচনশীল সেগুলো আমরা প্রকাশ্য নিলামে বিক্রির মাধ্যমে ইয়ার্ড খালি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এবার আরও ৫৮ লট পণ্য নিলামে তোলা হচ্ছে।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর