বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রথম আলো কার্যালয়ে হামলা : অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৯ পিএম, ২০২৫-১২-২২

প্রথম আলো কার্যালয়ে হামলা : অজ্ঞাতপরিচয় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন ধারায় করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে ২০ থেকে ৩০ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে মিছিল করে প্রথম আলো কার্যালয়ের সামনে আসে। পুলিশ বাধা দিলে তারা বেআইনিভাবে সেখানে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয়। একই সময়ে বিভিন্ন জায়গায় ফোন কল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে আরও লোক জড়ো করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তারা কার্যালয়ের ফটকের কাচ ও শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচ ভেঙে আসবাবপত্র, মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন তলার প্রায় দেড় শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, বৈদ্যুতিক সরঞ্জাম, লকারে রাখা নগদ অর্থ এবং প্রথমা প্রকাশনের বইপত্র লুট করে নিয়ে যায় তারা। পাশাপাশি ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পূর্ণভাবে নষ্ট করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, দুষ্কৃতকারীরা সাক্ষ্যপ্রমাণ নষ্ট করতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নেভানোর কাজে বাধা দেয়। এজাহারে বলা হয়, হামলার সময় শুধু লুটপাট করা সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা বলে দাবি করেছে প্রথম আলো কর্তৃপক্ষ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর