বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আপ বাংলাদেশকে জোটে চায় না এনসিপি, পিছিয়ে গেলো আলোচনা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৩ পিএম, ২০২৫-১১-২৭

আপ বাংলাদেশকে জোটে চায় না এনসিপি, পিছিয়ে গেলো আলোচনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের আভাস দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়েও চলছে নানা গুঞ্জন। এসব আলোচনার মধ্যেই এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশের গুঞ্জন ছিল আজ। তবে তাদের মধ্যকার বৈঠক ভেস্তে গেছে।
এনসিপির সমর্থিত একটি সূত্র জানিয়েছে,গতকাল (বুধবার) রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি হয়নি দলের একাংশ। জোটে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাস করাতে পারেনি এনসিপি। তাই আপাতত জোটের আলোচনা পিছিয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জাগো নিউজে জানিয়েছেন, গতকাল রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চাননি। শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না। এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এজন্য আলোচনা চলছে। আপাতত আজকের বৈঠক হচ্ছে না।
ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জাগো নিউজকে বলেন, জোটগঠন প্রক্রিয়া পিছিয়েছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারবো।
এনসিপি নাকি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে।
এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বলেন, বৈঠক স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। এটা হঠাৎ করে মাঝরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক যারা, তাদের ভিতরে ডিসকাশনের কিছু বিষয় আছে। এনসিপির অনেক জুনিয়র নেতারা আছে, বোঝার জায়গা আছে, এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি।
তিনি বলেন, এনসিপি আপ বাংলাদেশকে নিতে চাচ্ছে না। তাদের নিজেদের মধ্যে কোন্দল আছে। জোট হবে, তবে একটু দেরি হচ্ছে।
এদিকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সকাল থেকে সংবাদকর্মীরা ভিড় করেন। সরেজমিনে দেখা যায়, বৈঠকের সংবাদ সংগ্রহ করতে অনেক সংবাদকর্মী আসেন। তবে, রাজনৈতিক দলের কাউকে না পেয়ে তারা চলে যান।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর