বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ২৪ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩০ পিএম, ২০২৫-০৯-২২

চবির হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ২৪ প্রার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল ছাত্র সংসদ ও হোস্টেল ছাত্র সংসদ নির্বাচনে ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাদের মধ্যে নারী প্রার্থী ২১ জন। সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৬ জন।
রোববার রাতে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে নবাব ফয়জুন্নেছা হলে ১১ জন, শামসুন্নাহার হলে ৭ জন, প্রীতিলতা হলে ২ জন, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২ জন, বিজয় চব্বিশ হলে ১ জন এবং শাহজালাল হলে ১ জন রয়েছেন।
নবাব ফয়জুন্নেছা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, সহ-সভাপতি পদে নাট্যকলা বিভাগের পারমিতা চাকমা, খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সংগীত বিভাগের প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে পালি বিভাগের অপরাজিতা বড়ুয়া তিন্নী, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে একাউন্টিং বিভাগের খিং খিং ছেন। এছাড়া সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মার্কেটিং বিভাগের মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে পালি বিভাগের শ্রেয়া তালুকদার এবং নির্বাহী সদস্য পদে পরিসংখ্যান বিভাগের অনন্যা চাকমা, বাংলা বিভাগের প্রমিতা চাকমা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিপ্রা তনচংগা।
শামসুন্নাহার হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, দপ্তর সম্পাদক পদে সমাজতত্ত্ব বিভাগের সাইমুন সাদিয়া, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে গণিত বিভাগের মোসা. নিসাদ জান্নাত, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে আইন বিভাগের ইফফাত আরা জুই।
এছাড়া যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইতিহাস বিভাগের কানিজ ফাতেমা সিফাত এবং নির্বাহী সদস্য পদে ইসলামিক স্টাডিজ বিভাগের নাসিফা নাঈম তাসফিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মিফতাহুল জান্নাত ও সংগীত বিভাগের মোসা. আফিয়া জাহিন নির্বাচিত হতে যাচ্ছেন।
প্রীতিলতা হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে আইন বিভাগের অন্তরা চাকমা এবং বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সিরাজুম মুনিরা। এছাড়া বিজয় চব্বিশ হল সংসদে খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম অন্তরা সাহা। তিনি চবির ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস বিভাগের শিক্ষার্থী।
শাহজালাল হল সংসদে রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীর নাম মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত। তিনি চবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী। এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদের নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া দুইজন হলেন— চারুকলা ইনস্টিটিউটের মাহমুদুল ইসলাম মিনহাজ ও মো. আবু বকর ছিদ্দিক।
এসব প্রার্থীদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার বিষয়ে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, যাদের বিপরীতে কোনো প্রার্থী নেই, তারা নিঃসন্দেহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। তবে চ’ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আমরা এটা ঘোষণা করতে পারছি না। কেউ যদি তার প্রার্থিতা বাতিল না করে, তাহলে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। অন্যথায়, ফলাফল ভিন্ন হতে পারে।
এদিকে শামসুন্নাহার হল সংসদের খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে, পদটি ফাঁকা থাকবে। পদ ফাঁকা থাকার বিষয়ে চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচন কমিশনার চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদে সর্বমোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন।
কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদে ২৩ জন, সাধারণ সম্পাদক পদে ২১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া ১৪টি আবাসিক হল ও ১টি হোস্টেল সংসদে সহ-সভাপতি পদে ৪৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটেলেড নিউজ

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, ...বিস্তারিত


অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যাকাণ্ড: ৬০ দিনের মধ্যে বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত


‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

‘তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না”

নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর