শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:২০ পিএম, ২০২৫-১০-০৭
‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’ অনুমোদন দেওয়া হয়। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন। ‘৩৬ মিডিয়া লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।
অন্যদিকে, ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। আরিফুর রহমান নামের আরেকজন এই টিভির মালিকানায় রয়েছেন। তার প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। ঠিকানা ১৪৩ নম্বর সড়ক, গুলশান-১। আরিফুর রহমান জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন। তবে এনসিপিতে যোগ দেননি।
সাংবাদিকরা স্বাবলম্বী না হলে দল বা গোষ্ঠীর পুতুল হয়ে যায়
জাতীয় স্বার্থে জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য: পরিবেশ উপদষ্টো
কল্যাণ ট্রাস্ট থেকে ২ কোটি টাকা অনুদান পেলেন ৩২০ সাংবাদিক
সরকারের এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। এ দুজনের টেলিভিশন চ্যানেল চালানোর আর্থিক সক্ষমতা আছে কি না- তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। একটি রাজনৈতিক দল ঘেঁষা দুজনকে কোন বিবেচনায় টেলিভিশন চ্যানেলের অনুমতি দেওয়া হলো- সেটিও অনেকের কাছে প্রশ্ন।
বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন মো. মাহফুজ আলম। যিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।
সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৫০টি। এর মধ্যে পূর্ণ সম্প্রচারে রয়েছে ৩৬টি।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited