শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:২১ পিএম, ২০২৬-০২-১২
নাটোর প্রতিনিধি :
তথ্যগত ভুল থাকায় নাটোরের লালপুরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো নির্বাচনী ফলাফল বিবরণী (রেজাল্ট শিট) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব শিট জব্দ করে সিলগালা করা হয়। নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান ত্রুটিপূর্ণ এসব ফলাফল শিট সিলগালা করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণী বা রেজাল্ট শিটে স্থানের নামের জায়গায় ছাপাজনিত ভুলে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়’ লেখা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণীতে স্থানের জায়গায় ভুলক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লেখা হয়েছিল। বিষয়টি নজরে আসায় তৎক্ষণাৎ সেগুলো জব্দ করা হয়। পরে বিচারিক কমিটি সেগুলো সিলগালা করেছে। ভোট কেন্দ্রগুলোতে সঠিক ফরম সরবরাহ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited