শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৮:৫৯ পিএম, ২০২৫-০৪-২৩
চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে বাইকের সংঘর্ষে মো. সাজ্জাদ (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই জন।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার সংলগ্ন নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরের দিকে নগরীর অক্সিজেন এলাকা থেকে বরযাত্রী নিয়ে মোটরসাইকেল সহকারে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় বিয়েতে যাচ্ছিলেন মো. সাজ্জাদ (২৩)। বরযাত্রীর বহরটি মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারের উত্তর পাশে কুমারী কুল রাস্তার মাথা অতিক্রম করার সময় বেপরোয়া গতিতে পাশাপাশি চলা আরেকটি বাইকের সাথে ধাক্কা লেগে রং সাইডে গিয়ে সাজ্জাদের বাইকটির একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাইক আরোহী সাজ্জাদের মৃত্যু হয়। আহত হয় বাইকে থাকা অপর দুই ব্যক্তি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন বলেন, গুরুতর আহতদের নাম ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited