শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:১২ পিএম, ২০২৬-১০-১০
সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, রাঙ্গামাটি সদর ও শহর সমাজসেবা কার্যালয় রাঙ্গামাটির আয়োজনে 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'ফ্যামিলি কার্ড' সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনকল্যাণমুখী উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক ও অসচ্ছল পরিবারগুলো সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা সহজে গ্রহণ করতে পারবে। এই মহতী উদ্যোগের সফল বাস্তবায়ন নির্ভর করছে মাঠ পর্যায়ের সঠিক তথ্য সংগ্রহের ওপর। তাই তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। কোনোভাবেই প্রকৃত দরিদ্র পরিবার যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের প্রতিটি সেশন মনোযোগ সহকারে গ্রহণ করে তা মাঠে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও সমাজ সেবা বিভাগের আহ্বায়ক সুবিমল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম, জেলা পরিষদ সদস্য শ্বাশত চাকমা রিংকু, সদস্য নন্দিতা দাশ, সদস্য সুবর্ণ দেব বর্মণ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এবং নানিয়ারচর উপজেলার তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশগ্রহণ করছেন। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : এক গৃহবধূ (৪০) এর স্বামী বিদেশে থাকার সুযোগে বিল্লাল হোসেন নামে এক লম্পট মোবাইলে ফোন কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : ইউরোপের দেশ পর্তুগালে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা মাহবুব আসলাম কাঞà§...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মো:মিজানুর রহমান, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লী তালুয়à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট দেখা দিয়েছে। সিলেট à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুস সবুর খান, টঙ্গী: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited