শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:০৫ পিএম, ২০২৬-১১-০৮
দেশের মোট এলপিজি বাজারের মাত্র ১ শতাংশ নিয়ন্ত্রণকারী সরকারি কোম্পানিগুলোর সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে এবং তা পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন রাষ্ট্রায়ত্ত খাতের ক্ষুদ্র ডিলাররা। সম্প্রতি বিইআরসি ও জ্বালানি বিভাগের সিদ্ধান্তে সরকারি এলপিজি সিলিন্ডারের মূল্য একলাফে ১,০০৪.০৭ টাকা বৃদ্ধি করায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন তারা।
ক্ষুদ্র ডিলারদের পক্ষ থেকে প্রেরিত এক চিঠিতে জানানো হয়, দেশে বর্তমানে প্রতি মাসে প্রায় ১ কোটি এলপিজি সিলিন্ডার বিক্রি হলেও তার ৯৯ শতাংশই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। সরকারি পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি মাত্র ১ শতাংশ গ্যাস সরবরাহ করে। অথচ ১৯৭৮ সালে সংগৃহীত অতি পুরনো ও ত্রুটিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করায় ডিলাররা প্রতিনিয়ত ঝুঁকি ও সংকটের মুখোমুখি হচ্ছেন।
ডিলাররা অভিযোগ করেন, সরকারি পর্যায়ে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি এবং ব্যবহারের অযোগ্য জরাজীর্ণ সিলিন্ডারগুলো পরিবর্তনের কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে উল্টো গ্যাসের দাম একলাফে এতটা বাড়ানো মোটেই সমীচীন হয়নি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে সরকারি এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য পুনর্বিবেচনার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানিয়েছেন তারা। ডিলারদের আশা, 'সবার আগে বাংলাদেশ' নীতির আলোকে সর্বসাধারণের স্বস্তি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সরকার দ্রুত জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করবে।
বিইআরসি'র চেয়ারম্যান এবং সচিব জ্বালানী ও খনিজ সম্পদকে সরকারি গ্যাসের মূল্য কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা কামনা।
মাননীয়
প্রধানমন্ত্রী মহোদয়,
মহান আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হউক।
আপনাকে মনে প্রাণে ভালবাসি বলেই সরকারি এলপি গ্যাসের প্রকৃত চিত্র আপনার সানুগ্রহ অবগতির জন্য তুলে ধরছি।
দেশে প্রতি মাসে বর্তমানে ১ কোটি এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। এই ১ কোটি এলপি গ্যাসের মধ্যে ৯৯% বেসরকারি নিয়ন্ত্রনে মাত্র ১% সরকারি অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনা অয়েলের নিয়ন্ত্রনে। ১৯৭৮ সালে সংগৃহীত সিলিন্ডার যাহা বর্তমানে ত্রুটিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী এর মাধ্যমে রাষ্ট্রায়াত্ব কোম্পানি সমূহ মাত্র এই ১% এলপি গ্যাস বিপনন করলেও উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন নি। ফলে সরকারি ক্ষুদ্র ডিলারের ভাগ্যের পরিবর্তন হয়নি।
ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বড় বড় বেসরকারি কোম্পানীর লোলুপ দৃষ্টি পড়ে ক্ষুদ্র ডিলারের উপর যেমন নিরপরাধ হরিণের উপর হিংস্র বাঘের আক্রমন। অন্তবর্তীকালিন সরকার রাষ্ট্রায়িত্ব ক্ষুদ্র ক্ষুদ্র এলপিজি ডিলারদের শৃংখলায় ফিরিয়ে আনার চেষ্টা করলেও সরকারি পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করা থেকে বিরত থাকেন।
এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিলারদের অধিকাংশ ডিলার ও তাদের পরিবার পরিজন বুক ভরা আশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বাধীন বিএনপির প্রার্থীদের ভোট দিয়েছেন। নিরংকুশ সংখ্যাগরিষ্ঠ্যতা অর্জন করায় এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিলার খুশিতে আত্মহারা। তারা স্বপ্ন দেখে, পদ্মা, মেঘনা, যমুনা অয়েল কোম্পানী উৎপাদন বৃদ্ধি করবে, সরবরাহ বৃদ্ধি করবে সর্বোপরি ব্যবহার অনুপযোগী ত্রুটিপূর্ণ সিলিন্ডারের পরিবর্তে নতুন সিলিন্ডারের ব্যবস্থা করবে। কার্যত ফলাফল শূন্য।
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়,
"সবার আগে বাংলাদেশ" এই নীতির আলোকে জনগন সরকারের কাছ থেকে জনবান্ধব সিদ্ধান্ত প্রত্যাশা করে। উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি এবং অতি পুরনো ব্যবহার অনুপযোগী সিলিন্ডারের পরিবর্তে নতুন সিলিন্ডারের ব্যবস্থা না করে সু কৌশলে এক লাফে ১০০৪.০৭ টাকা বৃদ্ধি করা সমিচীন হয় নি।।
আপনি দেশের অবিভাবক, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি মরহুমা খালেদা জিয়ার সু-সন্তান, আপনি ১০০% দেশ প্রেমিক। আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ডিলারেরা আপনার পাশে থাকতে চাই। তাই আপনার কাছে আমাদের আবেদন আপনি দয়াকরে মাত্র ১% সরকারি গ্যাসের মূল্য পুন:বিবেচনার জন্য চেয়ারম্যান বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এবং সচিব জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ মহোদয়গনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে বাধিত করবেন।
পরিশেষে মহান আল্লাহর দরবারে আপনার সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ আপনার সহায় হউন।
শ্রদ্ধান্তে।
সরকারি ক্ষুদ্র এলপি গ্যাস বিপননকারী সাধারণ ডিলারগণের পক্ষে
এস এম আবু মনসুর
সভাপতি, বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি।
নিজস্ব প্রতিবেদক : কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের যেসব ঘটনা ঘটছে এগুল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited